বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের সামগ্রাম স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় বিলে ঘুরতে এসে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া (বাউনপাড়) বিলের স্থানীয় বন্দে আলী হাজী বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। শুক্রবার রাত গভীর রাতে ৪ বছরের শিশু সন্তান সারফরাজ আহম্মেদ সাকলাইনকে সঙ্গে নিয়ে বাউফল থানায় এসে খুনের দায় স্বীকার করেন।
নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে পুলিশের সামনে বসতবাড়িতে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও বোনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বাউফলের এইচএসসি পরীক্ষার্থী মো. ফাহিম বয়াতি (২০) হত্যা মামলার ৩০ দিন পার হলেও অধিকাংশ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
চাঁদপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপরহণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) নামে যুবকে ১৪ বছরের সশ্রম কারাদান্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রাজশাহী বিভাগীয় পদ্মা অঞ্চলে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া কাবাডি দল।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আরাফাত (৬) শিশুর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক দলের অনুসারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার পীরগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালায় দুদক টিম। প্রথমে ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন সদস্যরা। পরে পরিচয় প্রকাশ করে চিকিৎসা কার্যক্রম, ওষুধ বিতরণ, যন্ত্রপাতির কার্যকারিতা ও খাবার সরবরাহসহ নানা বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।