বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের চত্তরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার (৩০ জুলাই) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর পাংশায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২২ ও ২০২৩ সালের "উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীদক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ । এমন ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আকোটেরচর উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।
চাঁদপুর সদরে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বেকারিতে খাবার তৈরী করায় কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ফার্মেসী মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে মাছ মরে কয়েক লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবী চাষীদের। বুধবার (৩০ জুলাই) ভোরে ওই বাড়ির মাছচাষী কামাল, প্রবন ও মনির হোসেনর যৌথ চাষকৃত পুকুরে এই ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এনজিও’র কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে চাচা ফারুক সরকারের কিল-ঘুষিতে ভাতিজা মাইনুদ্দিন সরকারকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন ‘প্যান্ডেমিক ফিসারিজ লিমিটেড’ নামক একটি মৎস্যপ্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকার মাছ লুট ও প্রজেক্ট দখলের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবৈধ দখলদারদের কাছ থেকে প্রজেক্টটি মুক্ত করতে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামে বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। পাশের খেতের কোমরপানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্ত:বিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার)।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশা আল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।’ বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।