| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অভয়নগরে আতাই নদীর বাঁধ ভাঙনে তলিয়ে গেল দুই গ্রাম

অব্যাহত বর্ষণ ও জোয়ারের চাপে যশোরের অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙে পড়েছে। এতে প্লাবিত হয়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম। জলাবদ্ধ হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার।

বিস্তারিত...

আছিয়ার পরিবারের পাশে জামায়াতে ইসলামী

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই আলোচিত নির্মম, নির্যাতনের শিকারে নিহত আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিস্তারিত...

কোটচাঁদপুরে মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা

আয়োজকরা জানান, ২০০৯ সাল থেকে সরকারি বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আসছিলেন। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিস্তারিত...

ধামইরহাট সীমান্তে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

বিস্তারিত...

কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বিস্তারিত...

৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

বুধবার ৩০ জুলাই রাতে শহরের রেলবাজার এলাকার মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ওমর ফারুক (১৯) নামের ওই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

বিস্তারিত...

তিস্তার পানি কমছে, স্বাভাবিক জীবনে ফিরছে প্লাবিত মানুষ

বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫৮ মিটার। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পানিবন্দি মানুষের পরিস্থিতি।

বিস্তারিত...

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

আমদানি পণ্য পাচারের চেষ্টা চট্টগ্রাম বন্দরে, আটক ৩

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আমদানি করা পণ্য পাচারের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে দোকানমালিককে পিটিয়ে হত্যা: বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিস্তারিত...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদচিহ্ন আঁকা অবহেলিত মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়

১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে হেলিকপ্টারে করে এসেছিলেন টুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে।

বিস্তারিত...

যশোরে স্বর্ণের বারসহ এক পাচারকারী বিজিবির হাতে আটক

যশোর সদর উপজেলা চুড়ামনকাঠি মুরাদনগর বাজারের পাশে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আটক ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪