রাজশাহী বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোৱার অ্যাসোসিয়েশনের ২০২৫ -২০ ২৮ নতুন কমিটি গঠিত হয়েছে।
শিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, রাজশাহী-রংপুর বিভাগ এর উদ্যোগে বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবিরের সভাপতিত্বে বগুড়ায় অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে “জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক কর্মশালা বিষয়ক কর্মশালা শনিবার বিকেলে শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে একটি ঐতিহাসিক ধরনের দুর্নীতির চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পুরো জুলাই মাসটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা চলছে। জুলাই মাসের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল, তা নষ্ট করার জন্য দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণ জাতিকে চরম হতাশ করেছে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন - উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া লওলামারীর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাসব্যাপী বিভিন্ন আয়োজনে আমরা শহীদদের বাবা, ভাই বা স্ত্রীদের কথা শুনেছি। তবে আজ মায়েদের কণ্ঠে যে বেদনার প্রকাশ শুনলাম, তা আমাদের সবাইকে গভীরভাবে আবেগতাড়িত করেছে। মাকে শান্তনা দেওয়ার মতো কোনো শব্দ পৃথিবীতে তৈরি হয়নি। সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না।”
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তার বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনি'র (১১) পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় আগামীকাল রোববার (৩ আগষ্ট ) থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারাদেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ।
শাহবাগে জুলাই যোদ্ধারা যখন পক্ষে-বিপক্ষে মারামারি করে, আমরা খুবই ব্যথিত হই। আমরা আশাহত হই, এ জাতির জন্য এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল সার্বজনিন। সকল শ্রেনী পেশার, দলমত, ধর্ম-বর্নের মানুষ আন্দোলনে অংশগ্রহন করেছিলেন।
ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে পুলিশের নাম ভাঙিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এসব চক্র থানার বিভিন্ন সেবা সহজে পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে র্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর ও জেলা শাখা।