| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাপাসিয়ায় চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন 'পথের সাথী' পরিবহনের মালিক ও নেতৃবৃন্দ। এ সময় তারা গত সরকারের আমলে ‘পথের সাথী’ পরিবহনের একজন কাউন্টার মাস্টার আব্দুস সামাদের দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি তুলে ধরেন।

বিস্তারিত...

বেনাপোলে ছিনতাইকারীদের সর্দার সোয়েবসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারনা, ছিনতাইকারীদের সর্দার সোয়েবসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামী ৩ জন ।

বিস্তারিত...

প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় লুটপাটে শেষ সাদাপাথর

সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর অবাধে লুটে নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এই পর্যটনকেন্দ্র থেকে দিনেরাতে শত শত মানুষ নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে। স্তুপকৃত পাথরের পাশাপাশি মাটি খুঁড়েও নেওয়া হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে অবাধ লুটপাটের কারণে পর্যটনকেন্দ্রটি এখন প্রায় পাথরশূন্য। সাদাপাথর লুটের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ভাতিজার, চাচা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত ৫০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু গাজী (২৩) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রৌশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। ঘটনা অভিযুক্ত চাচা হাসান গাজীকে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নতুন পোষাক পেলো ৫২০ গ্রাম পুলিশ

লক্ষ্মীপুরে ৫২০ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। সোমবার (১১আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ বার্ষিক সমাবেশে এ পোষাক বিতরণ করা হয়।

বিস্তারিত...

মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক, ৮ ইজিবাইক উদ্ধার

মুন্সীগঞ্জে চেতনানাশক ঔষধ মিশিয়ে ইজিবাইক চালককে অচেতন বা হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী আন্তঃজেলা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় ছিনতাইকৃত ৬টি ইজিবাইক, ২টি ইজিবাইকের চেসিস, এক প্যাকেট চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর টানা বর্ষণে পানির নিচে অধিকাংশ আবাদি জমি

ঝিনাইদহের কোটচাঁদপুরে টানা বর্ষণে পানির নিচে চলে গেছে অধিকাংশ আবাদি জমি। আক্রান্ত হয়েছে ২৫০ হেক্টর খেতের ফসল। প্রণোদনার জন্য ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে কৃষি বিভাগ।

বিস্তারিত...

সাংবাদিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

আসাদুজ্জামান তুহিন- এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, চরভদ্রাসন সাংবাদিক সমাজ এর পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে চাষ হচ্ছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন জাতের আখ

অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দেশীয় উদ্ভাবনী—এ তিন জাতের আখ চাষ করে কৃষকের দোরগোড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ঠাকুরগাঁও আঞ্চলিক সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট। গবেষণা মাঠে সাফল্যের পর এসব আখ এখন পৌঁছাচ্ছে কৃষকের খেতে।

বিস্তারিত...

বেনাপোল স্থল বন্দর দিয়ে খরচ বেড়ে যাওয়ার মাছ আমদানি বন্ধ

বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কাস্টমসের নতুন নিয়মে খরচ বৃদ্ধির অভিযোগ এনে রোববার ১০আগস্ট থেকে এ মাছ আমদানি বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ

অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীরা হলেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলফাজ মিঠুন (২১) এবং ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৪)।

বিস্তারিত...

ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি

দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রবিবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে চলা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তবর্তী গ্রামবাসী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪