| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এখনো ডুবে আছে রাঙামাটির ‘ঝুলন্ত সেতু’

পার্বত্য জেলা রাঙামাটির প্রতীকী স্থাপনা ‘ঝুলন্ত সেতু’ দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে বর্তমানে সেতুটি ডুবে আছে কাপ্তাই হ্রদের পানিতে।

বিস্তারিত...

পদ্মার পানি বাড়ায় দৌলতপুরে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পানি বাড়তে থাকায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা পানি বৃদ্ধির ফলে গত ২৪ ঘণ্টায় ওই দুই ইউনিয়নের শত শত একর আবাদি জমি, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এর প্রভাবে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী পাড়ের মানুষজন এখন চরম দুর্ভোগে রয়েছেন।

বিস্তারিত...

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে হাড়িভাসা এলাকার নৈশ্য প্রহরী ও স্থানীয় মানুষ তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে তুলে দেয়। সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায় বিজিবি।

বিস্তারিত...

খুলনায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে প্রাণ গেল নারীর

খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম এটি নিশ্চিত করেছেন। নিহত সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

বিস্তারিত...

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

ঝালকাঠিতে একই স্থানে বিএনপি-যুবদলের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুরে একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপি ও যুবদল পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ফরিদপুরে 'কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

ফরিদপুরে 'কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্য পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।

বিস্তারিত...

বিলুপ্তির পথে তিস্তার সুস্বাদু বৈরালি মাছ

উত্তরাঞ্চলের তিস্তা নদী থেকে হারিয়ে যেতে বসেছে একসময়কার জনপ্রিয় ও সুস্বাদু দেশি মাছ বৈরালি। কয়েক দশক আগেও নদীতে প্রচুর বৈরালি ধরা পড়লেও এখন তা বিরল দৃশ্য। বাজারে অল্পসংখ্যক বৈরালি এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিস্তারিত...

রেলপথ অবরোধ: ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।

বিস্তারিত...

মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়

কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করো না, দাদার এ কথাটা সব সময় মেনে চলি। আপনি কাউকে নির্যাতন না করলে আপনি ভালো থাকবেন।

বিস্তারিত...

আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বারবার দেশ পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

বিস্তারিত...

জিংকসমৃদ্ধ ধান চাষে সচেতনতা বাড়াতে মতবিনিময়

মানবদেহে জিংকের উপকারিতা ও ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্প এবং আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪