যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ও টিকটক তারকা ইয়াসমিন আক্তার মাহী (২১) প্রেমিকের অবহেলা ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। অভিযুক্ত প্রেমিক সাকিবুল হাসান বিশাল স্থানীয় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পরিবারের সন্তান। এ ঘটনায় বিশাল ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে রাতের অন্ধকারে রড বোঝাই করা একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুই ডাকাতকে গ্রেফতার করে কবিরহাট থানা পুলিশ।
চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।
বাংলাদেশে আগামীতে নানা ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্য উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বেসরকারি সংস্থা রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) শাখার উদ্যোগে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া একটি ট্রাক ও রডসহ যুবদল কর্মি সোলেমান সুজন (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, পুলিশ, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আটক ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১০ আগস্ট) দুপুরে জেলার চেয়ারম্যান ঘাট এলাকার মাছ ঘাটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। আজ রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির সৎ মাকে আটক করে থানায় নিয়ে গেছে।
পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বড়দিয়া গ্রামের সাধারণ মানুষের চলাচল করার একমাত্র রাস্তাটি স্বাধীনতার পরবর্তী সময়ে কোন সরকার সময়ে উন্নয়ন বা সংস্কার হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা।