যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচগুলো হয়ে থাকে।
রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোরসহ দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
গাজীপুরে আলোচিত প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সাতজন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
গাজীপুর মহানগরীর কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের অনুরোধ করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টায় কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শনিবার হতে শুরু হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে এনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ,জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয়না এবং লোকশানে রয়েছে, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরস্থ স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাব।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।