চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে ৩ জন। নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিক মারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্য ছেড়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করে।
এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মোঃ মিনাজ উদ্দিন আহত হয়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব