| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ১৯ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন পরিবেশ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ০০:৪৬:১১:পূর্বাহ্ন  |  ২৪৬৯ বার পঠিত
দাগনভূঞায় ১৯ পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন পরিবেশ মন্ত্রী

দাগনভূঞা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দাগনভূঞা উপজেলার ১৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও বস্ত্র দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রতিটি মণ্ডপকে ১৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের হাতে মন্ত্রীর পক্ষ থেকে এ অনুদানের অর্থ তুলে দেন পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছেলে মাল্টিমোড গ্রুপের পরিচালক এম তাজওয়ার আউয়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে এম তাজওয়ার আউয়াল বলেন, মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দুর্গাপূজার উপহার হিসেবে উপজেলার ১৯টি মণ্ডপে এই অর্থ ও বস্ত্র বিতরণ করা হলো। খবর নিয়ে জেনেছি বর্তমানে উপজেলার পূজামণ্ডপগুলোতে চমৎকার পরিবেশ ও সন্তোষজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ রঞ্জন কুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা পলাশ চন্দ্র দাসসহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুদান গ্রহণ করে পূজামণ্ডপ প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করে মন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা জানান, পূজা আয়োজনের বিপুল ব্যয়ের মাঝে এই সহায়তা উৎসব উদযাপনে বিশেষ কাজে আসবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪