| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাফনের ছয় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ০০:৪২:০৪:পূর্বাহ্ন  |  ২৪৯৭ বার পঠিত
দাফনের ছয় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় ৬ মাস পর মফিজার মোল্যা নামে (৬১) এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে তদন্তের জন্যে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার ঈশানগাতী কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এসময় লোহাগড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল উপস্থিত ছিলেন।

নিহতের কন্যা মামলার এজহারে অভিযোগ করেছেন, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখ মধ্যরাতে মফিজার মোল্যাকে হত্যা করেন তার স্ত্রী ফাতেমা বেগম ও তার বেয়াই পরকীয়া প্রেমিক মশিয়ার মোল্যা। সে সময় নিহতের নাকে-মুখে আঘাতের চিহ্ন দেখা গেছিল। কিন্তু ফাতেমা সবাইকে জানায়, স্ট্রোক করে মফিজারের মৃত্যু হয়েছে। এরপর তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। এর প্রায় আড়াই মাস পর ফাতেমা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে ঢাকায় বসবাস শুরু করে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ বাড়ে। পরে কৌশলে তাদের বাড়ি ফিরিয়ে আনার পর তারা মফিজারকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করে। এসময় উত্তেজিত জনতা তাদের পিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪