স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় জয় পেয়েছে এবং পরবর্তী ধাপে এগিয়ে গেছে। এ সময় তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের এ বৈঠকটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।
রিপোর্টার্স২৪/ধ্রুব