| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাই থেকে বেনজীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৬:২০:৪৭:অপরাহ্ন  |  ৬২২ বার পঠিত
দুবাই থেকে বেনজীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুত প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর অপরাধীদের একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তবে এখন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে, যা ইতোমধ্যে জনগণের দৃষ্টিগোচর হয়েছে।

পুলিশ সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হচ্ছে, যা বাহিনীর মনোবল আরও বাড়াবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া সংগঠন। তিনি আরও জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষে তিনি বলেন, সরকার সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪