| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহম্মদপুর ও শালিখায় স্টার্টআপ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০১:০৩:৪৫:পূর্বাহ্ন  |  ১৩৪১ বার পঠিত
মহম্মদপুর ও শালিখায় স্টার্টআপ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি: ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১২ জুন) সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১০টি উদ্ভাবনী স্টল স্থান পায়। উদ্বোধনের পর মন্ত্রী শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার প্রশংসা করেন।

পরে দুপুরে শালিখা উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সহায়তা, বিনামূল্যে ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরির চেক, জিআর চাল এবং নগদ অর্থের চেক বিতরণ করেন তিনি।

পরবর্তীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত শালিখা উপজেলা পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন মন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব (এপিএস) ও শালিখার সাবেক ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও আব্দুল মোতালেব, উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।

তিনি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪