| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২০:৩৮:৪৮:অপরাহ্ন  |  ৫৯৪ বার পঠিত
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

পুলিশ সপ্তাহ ২০২৬ এর চতুর্থ ও শেষ দিনে বুধবার (১৩ মে) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে  আইজিপি ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন। 

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪