| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে বালুর স্তূপে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২১:৩৪:৪৬:অপরাহ্ন  |  ৫২০ বার পঠিত
ফেনীতে বালুর স্তূপে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

রিপোর্টার্স ডেস্ক: ফেনীতে রিনা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী সদরের শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বালুর স্তূপে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

পুলিশ জানিয়েছে, রিনার স্বামী মো. মানিক সৌদি আরব প্রবাসী। তিনি শর্শদি ইউনিয়নের চোছনা এলাকার বাসিন্দা।

বাজারের পাশে ভবন নির্মাণ করছিলেন রিনা আক্তার। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় রিনা নির্মাণ কাজ দেখতে ওই ভবনে যান। কিন্তু দুই থেকে আড়াই ঘণ্টা পরও ফিরে না আসায় তাকে খুঁজতে যায় তার ছেলে। এসময় ভবনের নিচতলায় একটি কক্ষে বালুচাপা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪