| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফল থেকে পালিয়ে যাওয়া ৪ স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২১:২৩:২৯:অপরাহ্ন  |  ৫৬৬ বার পঠিত
বাউফল থেকে পালিয়ে যাওয়া ৪ স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীর সন্ধান মিলেছে গাজীপুরের কোনাবাড়ি এলাকার মৌচাক থেকে। গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে একটি ভাড়া বাসায় অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় চার শিক্ষার্থী। পরে তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)।

জানা গেছে, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তারা গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকায় গিয়ে একটি বাসা ভাড়া নেয়। পরে গার্মেন্টসে চাকরির জন্য সিভি তৈরি করতে স্থানীয় একটি দোকানে যায়। এ সময় দোকানদার তাদের দেওয়া মোবাইল নম্বরে কল করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে ওই নম্বরের সূত্র ধরে বাউফল প্রশাসন শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করে। দোকানদার বিস্তারিত তথ্য দিলে নিশ্চিত হওয়া যায়, তারাই বাউফল থেকে নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

এর আগে নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তারা গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকায় অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪