স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাসকে সামনে রেখে সরকার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে মুরগির মাংস, ডিম ও দুধ সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, রোজার আগের দিন থেকে শুরু করে ২৫ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লারের মাংস বিক্রি হবে প্রতি কেজি ২৪৫ টাকায়। পাশাপাশি, পাস্তুরিত দুধের দাম রাখা হয়েছে প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায়।
মন্ত্রী পরামর্শ দিয়েছেন, ভোক্তারা যেন ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে সরাসরি কেনাকাটা করে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের ছাপিয়ে ন্যায্য মূল্যে পণ্য নিতে পারেন।
রিপোর্টার্স২৪/বাবি