| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীর্ষ ছিনতাইকারী পাংখা রুবেল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৭:৩৫:৩৯:অপরাহ্ন  |  ১০০৬৩ বার পঠিত
শীর্ষ ছিনতাইকারী পাংখা রুবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকার তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকরী রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

‎‎শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টায় শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎‎পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। এ ছাড়াও সে শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্তচোষা জনি গ্রুপ’ এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি মো. জুয়েল রানা জানান, শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে আদাবরের শীর্ষ ছিনতাইকারী ও মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪