| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ নিয়েই শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ২০:১৩:৫৩:অপরাহ্ন  |  ৭৮২৯ বার পঠিত
শপথ নিয়েই শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই রাজ্যের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। 

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

শপথ অনুষ্ঠানের পরই পূর্ত দফতরের অস্থায়ী কার্যালয়ে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠকে বসেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এদিকে আগামী সোমবার বিকেল ৫টায় নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শুভেন্দু। সেখানে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনারসহ বিভিন্ন জোনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।

শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

জানা গেছে, আগামী সোমবার রাজভবনে মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে পারেন বিধায়ক তাপস রয়। আগামী বুধবার ও বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪