| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০৫:২৩:১৮:পূর্বাহ্ন  |  ৬১৫৬৯ বার পঠিত
রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১ মে) দুপুরে অভিযুক্ত কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শিশুটি বাড়ির বাইরে রাস্তায় খেলছিল। এসময় অভিযুক্ত কিশোর (সম্পর্কে চাচাতো ভাই) তাকে জোর করে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফেরার পর তার বড় বোন শারীরিক আঘাত ও রক্তক্ষরণ দেখতে পেয়ে পরিবারকে জানান।

শিশুটিকে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা-মা চিকিৎসার জন্য বর্তমানে রাঙ্গামাটির বাইরে আছেন। তারা এসে লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪