পশ্চিমবঙ্গ প্রতিনিধি: পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে রাজ্যের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে মাথা নত করে শুভেচ্ছা জানান।
এসময় নবগঠিত ভারতীয় জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাসহ জাতীয় গণতান্ত্রিক জোটশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সমর্থকদের স্লোগান, গেরুয়া পতাকা ও ঢাক-ঢোলের শব্দে মুখর হয়ে ওঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
রিপোর্টার্স২৪/ধ্রুব