থমাস টুচেলের ইংল্যান্ড হ্যারি কেইনের অনুপস্থিতিতে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে গিয়ে বিশ্বকাপ প্রস্তুতির উদ্বেগজনক চিত্র দেখিয়েছে। ফেব্রুয়ারি ২০২৬-এর বন্ধুত্বপূর্ণ ম্যাচে জাপানের ১-০ ব্যবধানে জয় ইংল্যান্ডের জন্য হতাশাজনক। কেইনের অনুপস্থিতি দলের আক্রমণাত্মক সক্ষমতায় স্পষ্ট ফাঁক তৈরি করেছে।
বিশ্বকাপে ওঠার পথ কখনো সহজ, কখনো জটিল। এবার সেই জটিল পথেই নাটকীয়ভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইডেন। বাছাইপর্বে মাত্র দুই জয় নিয়েও শেষ পর্যন্ত প্লে-অফে পোল্যান্ডকে হারিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে তারা।
আরেকটি বড় হতাশার গল্প লিখল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ী দলটি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো। ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে আজ্জুরিরা।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচেও হার যোগ হওয়ায় ৬ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও তিনটি হারে মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানেই শেষ করতে হয়েছে বাছাইপর্ব। তবে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও দলের সামগ্রিক খেলায় উন্নতির ছাপ দেখছেন কাবরেরা। তাঁর মতে, দল এখন আগের চেয়ে বেশি অভিজ্ঞ ও পেশাদার।
ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ তুরস্কে ইরান ও কোস্টারিকার মধ্যকার একটি প্রীতি ম্যাচ চলাকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বাংলায় একটি প্রবাদ আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। এই শেষটাই ভালো হলো না বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরে ০-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।
বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তা
বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে। স্বাগতিকদের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ চাইবে প্রতিপক্ষকে হারিয়ে শেষ ভালো করার।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ায় আগামী আসরে আর খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে হতাশার মধ্যেও শেষ ম্যাচে জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় দলটি। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আলাদা দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চলতি মাসেই কিউইদের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সিরিজকে সামনে রেখে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে, আর ফিশার দুই ফরম্যাটেই অন্তর্ভুক্ত হয়েছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লো-স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। তবে হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৬ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। একই সঙ্গে ১৪ বছর পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের স্বাদ পেল দলটি। ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
থাইল্যান্ডের ব্যাংকক থেকে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এ স্বর্ণ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে এই সাফল্য অর্জন করে বাংলাদেশ দল, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
অনুশীলন কিংবা ম্যাচ চলাকালীন ভিডিও অ্যানালিস্টকে সাধারণত স্ট্যান্ডে বসে ফুটবলারদের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। ম্যাচের পর সেই ফুটেজ বিশ্লেষণ করে কোচিং স্টাফ, খেলোয়াড়দের ভুলত্রুটি চিহ্নিত করেন এবং দলের শক্তি-দুর্বলতা মূল্যায়ন করেন। আধুনিক ফুটবলে এটি কোচিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে রাজধানী ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।