স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আলাদা দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চলতি মাসেই কিউইদের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই সিরিজকে সামনে রেখে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে, আর ফিশার দুই ফরম্যাটেই অন্তর্ভুক্ত হয়েছেন।
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে খেলছেন না। আইপিএল- এ অংশ নেওয়ার কারণে তিনি ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
ওয়ানডে স্কোয়াডে রয়েছেন—টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন—টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
এই সফরে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে দল সাজিয়েছে নিউজিল্যান্ড, যা বাংলাদেশ সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি