| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিত-রিকেলটনের ঝড়ে ১৪ বছরের অভিশাপ কাটাল মুম্বাই

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০১:২৬:৩৮:পূর্বাহ্ন  |  ৩৮১৩৯২ বার পঠিত
রোহিত-রিকেলটনের ঝড়ে ১৪ বছরের অভিশাপ কাটাল মুম্বাই

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৬ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। একই সঙ্গে ১৪ বছর পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের স্বাদ পেল দলটি। ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচটি পরিণত হয় রানের বন্যায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কেকেআর।

দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন মিলে ৬৯ রানের জুটি গড়েন। অ্যালেন ১৭ বলে ৩৭ রান করে বিদায় নিলেও রাহানে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রঘুবংসি ২৯ বলে ৫১ এবং রিঙ্কু সিং ২১ বলে অপরাজিত ৩৩ রান যোগ করলে ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কেকেআর। মুম্বাইয়ের হয়ে সার্দুল ঠাকুর ৩টি উইকেট নেন।

২২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ চালায় মুম্বাই। ওপেনিং জুটিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন। তাদের ১৪৮ রানের জুটি কেকেআরকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেয়।

রোহিত ৩৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। অপরদিকে রিকেলটন ৪৩ বলে ৮১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন, তার ইনিংসে ছিল ৪টি চার ও ৮টি ছক্কা।

মিডল অর্ডারে সুর‌্যকুমার যাদব (৮ বলে ১৬), তিলক ভার্মা (১৪ বলে ২০) ও হার্দিক পান্ডিয়া (১১ বলে অপরাজিত ১৮) সহজেই জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

মোট ৪৪৪ রানের এই ম্যাচটি এবারের আইপিএলে বোলারদের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। টুর্নামেন্টের শুরুতেই টানা দুই ম্যাচে রানবন্যা ইঙ্গিত দিচ্ছে ব্যাটসম্যানদের আধিপত্যের।

এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স শুধু দুই পয়েন্টই পায়নি, বরং ২০১৩ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিতে দীর্ঘদিনের অপেনিং দুর্ভাগ্যও কাটিয়েছে। অন্যদিকে কেকেআরের জন্য এটি ছিল হতাশাজনক শুরু, যদিও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪