| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বল টেম্পারিং করে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৯:৪০:১৫:অপরাহ্ন  |  ৪০০৮১৮ বার পঠিত
বল টেম্পারিং করে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান।

রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ম্যাচের শেষ ওভারের আগে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সোমবার দ্বিতীয় ও চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে পিসিবি জানায়, লাহোর কালান্দার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না ফখর।

বিবৃতিতে বলা হয়, ‘ফখর অভিযোগ অস্বীকার করেছেন এবং আচরণবিধি অনুযায়ী পূর্ণাঙ্গ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ম্যাচ রেফারি রোশন মহানামা সব প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ থাকছে ফখরের সামনে। ক্রিকেটের আইন অনুযায়ী বলের অবস্থা পরিবর্তন করা নিষিদ্ধ, শুধু বল পালিশ করার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

আইন ৪১.৩.২ অনুযায়ী, কোনো খেলোয়াড় বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের মতো কোনো পদক্ষেপ নিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

৩৫ বছর বয়সী ফখর জামান পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ১২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪