| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৪৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্ট

দীর্ঘ ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী বছরের জানুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বিস্তারিত...

ভারতকে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে গ্রুপ রানার্স আপ হয়েই সেমিফাইনালে খেলতে যাচ্ছে লাল-সবুজরা। যুবাদের সেমি নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপসেরা হওয়ার জন্য দরকার ছিল তিন পয়েন্ট। দুর্ভাগ্য এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

বিস্তারিত...

গ্যালারিতে ‘নেইমার’ স্লোগান, আবেগাপ্লুত নেইমার

মাঠে ছিলেন না, স্কোয়াডেও জায়গা হয়নি তবুও গ্যালারিতে যেন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে এবং ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শোনা গেছে ‘নেইমার, নেইমার’ স্লোগান।

বিস্তারিত...

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নমনীয় হয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্টভাবে জানিয়েছেন, দেশে আইপিএল সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই এবং এ বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

বিস্তারিত...

যে পরিসংখ্যান অশনি সংকেত দিলো আর্জেন্টিনাকে

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মৌরিতানিয়াকে হেসেখেলে হারিয়েছে। ফলাফল স্বাভাবিক হলেও ২-১ গোলে জয়ের পর আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।

বিস্তারিত...

‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে কোনো বাধা নেই। শনিবার (২৮ মার্চ) ক্রিকবাজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতেই মাঠের বাইরের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্কে জড়িয়েছেন দেশটির তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্য তাকে এখন শৃঙ্খলাজনিত জটিলতায় ফেলেছে।

বিস্তারিত...

চেক প্রজাতন্ত্রের কাছে পেনাল্টিতে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ আয়ারল্যান্ডের

প্রথমার্ধে ২–০ এবং পরে পেনাল্টি শুটআউটে ৩–২ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের কাছে হেরে গেল রিপাবলিক অব আয়ারল্যান্ড। প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচে হেইমির হালগ্রিমসনের দল একাধিকবার জয়ের খুব কাছে গিয়েও তা ধরে রাখতে পারেনি।

বিস্তারিত...

গোল করেও সমালোচনায় হোয়াইট, উরুগুয়ের সঙ্গে ইংল্যান্ডের ড্র

ইংল্যান্ড দলে দুই বছর পর ফিরে নায়ক-খলনায়কের মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বেন হোয়াইট । ওয়েম্বলিতে প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তার গোলের পরও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে কোচ থমাস টুখেল তাকে মাঠে নামালে দর্শকদের একাংশের তীব্র বিদ্রূপের মুখে পড়েন হোয়াইট। ২০২২ বিশ্বকাপ চলাকালে দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় অনেক সমর্থকের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।

বিস্তারিত...

ডার্বি উন্মাদনায় জমজমাট উইমেন্স সুপার লিগ

পুরুষদের আন্তর্জাতিক বিরতির সুযোগে ইংল্যান্ডের উইমেনস সুপার লিগ (WSL) ও WSL2-এ শুরু হয়েছে। একসঙ্গে ছয়টি স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ আয়োজন করা হয়েছে, নারীদের ফুটবলে বাড়তি আগ্রহ তৈরির লক্ষ্যে এই পরিকল্পনা।

বিস্তারিত...

ফুটবলের স্বার্থে বিশ্বকাপে খেলা উচিত মেসির: স্কালোনি

ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আড়াই মাস। কিন্তু লিওনেল মেসি খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, ফুটবলের স্বার্থেই বিশ্বমঞ্চে মেসির থাকা উচিত। বোকা জুনিয়র্সের স্টেডিয়াম ‘লা বোমবোনেরোতে’ শনিবার ভোর সোয়া ৫টায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী কোচ মেসি প্রসঙ্গে বলেছেন, ‘ব্যক্তিগ

বিস্তারিত...

উইজডেনের বিশেষ একাদশে সাকিব

আইপিএলের ইতিহাসে বিদেশি এশিয়ান ক্রিকেটারদের নিয়ে উইজডেনের করা বিশেষ একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এই অলরাউন্ডারের।

বিস্তারিত...

মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরে তাঁর অংশগ্রহণ নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে। ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ জানান, মেসির এখনও আগামী বছরের বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে।

বিস্তারিত...

পদত্যাগে অচল নয় বিসিবি, সুযোগ পেলে আসতে পারেন মাশরাফি: ফারুক

বিসিবির দুই পরিচালকের পদত্যাগ ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্নের মধ্যেও বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন সহ-সভাপতি ফারুক আহমেদ। তার ভাষ্য, ব্যক্তিগত কারণে কেউ সরে গেলেও প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতেই চলবে।

বিস্তারিত...

হামজারা এখন সিঙ্গাপুরে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (৩১ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪