| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

এনসিপিকে কেন শাপলা দেওয়া যাবে না, ব্যাখ্যা দিলেন নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা প্রশ্নে অনড়। একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে দলটি। রোববার (১৯ অক্টোবর) ইসি স

বিস্তারিত...

ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরা পালন করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

বিস্তারিত...

‘শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই’

দিনাজপুর প্রতিনিধি : শাপলা প্রতীক দেওয়া ইস্যূতে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ইসি আনায়ারুল ইসলাম কে উল্টো প্রশ্ন করে বলেন, শাপলা প্রতীক কোন আইনের ভিত্তিতে এনসিপি কে দেওয়া যাবে না। আমরা আমাদের আইনাজ্ঞদের সাথে পরামর্শ করেছি। যারা আইন পড়ান, আইন বোঝেন বা আইন তৈরি করেন এমন অভিজ্ঞ আইনাজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলেছি। সবাই বলেছেন, শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই।

বিস্তারিত...

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না : তুষার

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন (ইসি) বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিস্তারিত...

দাবি আদায়ে গণআন্দোলন করবে জামায়াতসহ সমমনা দলগুলো

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষধাপে

বিস্তারিত...

জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত ‘রাজনৈতিক প্রতারণা’: নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর শুরু করা 'তথাকথিত সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন' সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

বিপ্লব সফল হয়েছে, কুৎসিত সাংবাদিকতাও বন্ধ হবে : আবদুল হাই শিকদার

দেশ বরেণ্য কবি, নজরুল গবেষক, প্রাবন্ধিক ও পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশে তো সকাল হয়েছে, এখন তো ভোর, সকল অভিশাপ কেটে গেছে জাতির কপাল থেকে। আশা করি জুলাই বিপ্লব উত্তর আগামী দিনের সাংবাদিকতা বিষাক্ত, দূষিত, কুৎসিত হবে না।

বিস্তারিত...

জাতীয় নিরাপত্তা নাই, কোন ভিত্তিতে ভোটে যাচ্ছেন: সরকারকে পাটওয়ারী

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন। রোববার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

বাগেরহাটে শুরু হলো বিএনপির কর্মীসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পক্ষে জনসম্পৃক্ততা জোরদার ও দলীয় ঐক্য সুদৃঢ় করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

আওয়ামী লীগ ফিরলে কেউ মাফ পাবেন না : রাশেদ খাঁন

ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য আংশিক : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তার জুলাই যোদ্ধাদের বিষয়ক বক্তব্য এনসিপি আংশিকভাবে কেটে দিয়েছে।

বিস্তারিত...

দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে।

বিস্তারিত...

ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’: হাসনাত আবদুল্লাহ

ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (১৯ অক্টোবর) প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও জারা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪