| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এখন দ্রুত একটা রাজনৈতিক সরকার দরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এখন দ্রুত একটা রাজনৈতিক সরকার দরকার কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল চায়, নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয়।

বিস্তারিত...

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা।

বিস্তারিত...

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে নিয়োগ নয়

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৩৬ দফার এক

বিস্তারিত...

‘মানসিক সংস্কার না হলে তা আইনে রূপান্তর সম্ভব নয়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা যত সংস্কারের কথা বলি না কেন—সবার আগে মানসিক সংস্কার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা কিন্তু সেই সংস্কারকে আইনে রূপান্তর করতে পারবো না।’

বিস্তারিত...

বিতর্কিত কর্মকর্তারা যেন দায়িত্ব পালনের সুযোগ না পান: মঈন খান ‍

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে গড়ে ওঠা এই কর্মকর্তারা ১৫ মাসে বদলে যাবেন না এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বিতর্কিত কোনো কর্মকর্তা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ না পান, সে বিষয়ে আমরা ইসিকে সতর্ক করেছি।

বিস্তারিত...

সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।

বিস্তারিত...

কল্যাণ রাষ্ট্র গঠনে যাকের পার্টির বিকল্প নেই : হাবিবুর রহমান পলাশ

বাংলাদেশে যদি প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে যাকের পার্টির নেতৃত্ব ছাড়া তা কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান পলাশ।

বিস্তারিত...

‘১৯৪৭ থেকে এখন পর্যন্ত জামায়াতের কারণে কেউ কষ্ট পেলে ক্ষমা চাই’

শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। গতকাল (বুধবার, ২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও মত প্রকাশ করেন।

বিস্তারিত...

দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেবে না: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ৭১ সাল থেকেই একসঙ্গে কাজ করছে।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সেই সাথে নির্বাচনের আগে

বিস্তারিত...

বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই জুলাই সনদে স্বাক্ষর:নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদের শুধু কাগজ মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।’ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, ‘আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক মিলিত হয়েছেন।

বিস্তারিত...

জুলাই সনদ সবাই মোটাদাগে মেনে নিয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন দাবি করেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪