রিপোর্টার্স২৪ ডেস্ক : দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর উত্তরায় এক ব্যতিক্রমী মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
সংসদ ভবন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে এবং তিন দফা আদায়ে রোববার (১৯ অক্টোবর) প্রতিটি জেলায় মহাসড়ক তিন ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের এ ঘোষণা দেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ হয়।অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন সংগঠনটির ঘোষণা দেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে। তবে তিনি জানান, এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে, এবং বিএনপি লক্ষ্য রাখছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার জন্য জামায়াতে ইসলামের আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিকে অনুসরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৭অক্টোবর) আমরণ অনশন শুরু করেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২টায় শুরু হয় এই অনশন কর্মসূচি।
রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শীঘ্রই বাসায় ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
জুলাই সনদ প্রসঙ্গের শুরু থেকে পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হয়েছিলো। কোনো কোনো রাজনৈতিক দল শুরুতে এই সনদের বিরোধীতা করে আসছিলো। আবার কেউ কেউ এই সনদকেই সাংবিধানিক রুপ দেয়ার কথা বলে আসছিলো। অবশেষে নানা চড়াই উৎরাই পেড়িয়ে অনুষ্ঠিত হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’এ বিভিন্ন দলের পক্ষে স্বাক্ষর করেন অনেকেই। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপ
জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’এ সই করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে সই করেছেন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মবিন হোসাইন।