সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধী
দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুব সমাজ দলটিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। এখন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও জনগণ প্রতিহত করবে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলা কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি
নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
দেশের রাজনৈতিক সংকট নিরসন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দল-মতনির্বিশেষে সবাইকে ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তিনি রওনা হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য। তবে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দিতে গণভোটের রায় বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর
৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ লক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২০ থেকে ২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোনকলও করেছিলেন তিনি। তবে কোনো বার্তার উত্তর পাননি, এমনকি তার ফোনকলও রিসিভ করেননি শেখ হাসিনা।