| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে আনা সম্ভব হয়নি। ২৪ সেপ্টেম্বর জ্বালানিবাহী কার্গো বিমানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আসেনি।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে। এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল।

বিস্তারিত...

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের শেষ কয়েক দিন, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইয়াও ওয়েন আগামী সপ্তাহে তার নিজ দেশে ফিরে যাবেন। বিদায়ের ‘মুডে’ থাকা এই চীনা কূটনীতিক ঢাকায় তার শেষ দিনগুলো কাটাচ্ছেন নানা ব্যস্ততায়। বিদায়ের আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিস্তারিত...

স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আদালতের

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র

বিস্তারিত...

জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

বিস্তারিত...

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার

সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল

আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংবিধানের প্রস্তাবনাসহ বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন আসবে।

বিস্তারিত...

নাটোরে বাসের চাপায় পথচারী নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় আবু চাঁদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিস্তারিত...

এসব অপরাধ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’: আসিফ নজরুল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা টিকাকেন্দ্রে সেন্টারে হামলা-লুটপাটের ঘটনাকে সরকারের জন্য ‘স্পষ্ট ওয়েক-আপ কল’ বলে মনে করেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিস্তারিত...

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিস্তারিত...

সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি।

বিস্তারিত...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে, শিগগিরই সংকট কাটবে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও কয়েকটি দুর্ঘটনার কারণে সাময়িকভাবে জ্বালানি সংগ্রহ ও দেশে আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

বিস্তারিত...

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

বিস্তারিত...

শুধু আইন প্রণয়ন নয়, সঠিক বাস্তবায়নও জরুরি : নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু আইন প্রণয়ন বা আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থনই যথেষ্ট নয়, এর সঠিক বাস্তবায়নও জরুরি।

বিস্তারিত...

ভালো নির্বাচন আয়োজন করতে বদ্ধ পরিকর ইসি: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন আয়োজন করতে বদ্ধ পরিকর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪