| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর

একযোগে পুলিশের ৪৯ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বিস্তারিত...

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাছ ও মাংসের দাম প্রায় আগের মতোই রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে, মাছের দাম নিয়ে বাজারে দেখা যাচ্ছে ওঠানামা। কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিনই আবার বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিস্তারিত...

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি প্রশাসক

রাজধানী ঢাকার যানজট ও সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে ওঠা ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে এবার অঞ্চলভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা শহরকে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে সংশ্লিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচলের সুযোগ দেওয়া হবে। এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনে দিন ও সড়কভিত্তিক চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে।

বিস্তারিত...

টানা তিন দফা বাড়ার পর দেশে স্বর্ণের দামে পতন

টানা তিন দফা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে পতন ঘটেছে। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে।

বিস্তারিত...

‘স্যার, ও অনেক মোটা, মরে যাবে স্যার’

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন গুমের শিকার ডা. আশিক উল আকবর।

বিস্তারিত...

রাষ্ট্রপতির ভোটে কর্নেল অলির পক্ষে দুই মনোনয়নপত্র জমা কেন

রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে আজ বৃহস্পতিবার একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়। জামায়াতসহ জোটের বিভিন্ন দলের ডজনখানেক নেতা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তা আনুষ্ঠানিকভাবে গ্রহণও করেন। কিন্তু বেলা তিনটায় অলি আহমদের পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা দেন ১১–দলীয় ঐক্যের নেতারা।

বিস্তারিত...

আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলি, ডাকাত সদস্য গুলিবিদ্ধ

রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ‘এম’ ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিস্তারিত...

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান

রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট বার থেকে শের-ই বাংলার এন্টিক উধাও

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংরক্ষিত অবিবক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শের-ই বাংলা এ কে ফজলুল হকের দুটি এন্টিক (পুরাকীর্তি) ও হেরিটেজ পোট্রেট ছবি খোয়া যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহাবুবুল আলম।

বিস্তারিত...

পুলিশে বদলি-পদায়ন, তিন কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন

বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-

বিস্তারিত...

বসুন্ধরা থেকে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর কেজেডএম হাইস্ট ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লী

বিস্তারিত...

মন্ত্রিসভায় রদবদল: এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, সপ্তাহে ৮৪টির অনুমোদন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও বিস্তৃত হচ্ছে। দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪ করা হয়েছে।

বিস্তারিত...

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪