| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন রাষ্ট্রপতি।

বিস্তারিত...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়। দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার পাশাপাশি রপ্তানি মূল্যও উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ২.২৬ শতাংশ কমেছে।

বিস্তারিত...

বাণিজ্য সম্পর্ক জোরদারে ইইউ কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক আজ

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ইইউর পক্ষ থেকে উত্থাপিত অশুল্ক বাধা দূর করার কৌশল নির্ধারণে ইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশনসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও একাধিক প্রতিমন্ত্রী।

বিস্তারিত...

ডিসেম্বরের প্রশ্ন

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী পদযাত্রায় একটি বিষয় বেশ স্পষ্ট ছিল—এটি কেবল আরেকটি রাজনৈতিক কর্মসূচি নয়, যেন সামনে কী ঘটতে যাচ্ছে, তারও একটি ইঙ্গিত। বহর ছিল দীর্ঘ, জনসমাগম ছিল বড়, আর বক্তব্যগুলো ছিল তার চেয়েও বড়। ফেনীর মহিপালে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বললেন, তিনি নাকি ‘ফ্যাসিবাদের পদধ্বনি’ শুনতে পাচ্ছেন।

বিস্তারিত...

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। শনিবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সভার আয়োজন করে বিএনপি।

বিস্তারিত...

যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

বরিশাল থেকে এসে রাজধানী ঢাকায় ঢোকার পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই বিনাচিকিৎসায় মারা গেছেন আব্দুর রব সরদার (৬৭) নামে এক বৃদ্ধ।

বিস্তারিত...

জ্বালানি সংকট মোকাবিলায় কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

বিস্তারিত...

উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে: আইজিপি

পুলিশের ক্ষুদ্র একটি অংশের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, বড় ধরনের অন্যায়, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে পুলিশ কাজ শুরু করলে তাদের বিরুদ্ধে নানা ধরনের গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো হয়। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী ও সম্পাদক মাছুম বিল্লাহ

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোন ধরনের কাজ করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস।

বিস্তারিত...

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪