বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। বাজারে নতুন আলু, টমেটোসহ শীতকালীন নানা সবজির উপস্থিতি বাড়লেও দামের কারণে স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। বরং নতুন সবজির বাড়তি দাম এবং অন্যান্য নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে চাপে পড়েছেন সাধারণ মানুষ। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২২০ টাকায়। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই সদস্যরা নিয়ে গেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের কর্মকর্তাদের জন্য নির্ধারিত গাড়িতে জ্বালানি খরচের পরিমাণ কমিয়ে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গাড়িগুলোতে প্রতি মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজির বেশি জ্বালানি ব্যবহার করা যাবে না।
টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে সংগঠনটি। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না।
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেরার বিমানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলা হয়েছে। সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা দিয়েছে।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন মিলেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরতি ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে। দুই ঘণ্টা পেরিয়ে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে ৮০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ২৭৯ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৩৯,৯০৩ ভোট।
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।