| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই মুহূর্তে (২০২৬ সালে) বাংলাদেশে ৮৮ হাজার ৯শ চিকিৎসক থাকা দরকার। বিপরীতে বর্তমানে দেশে মোট চিকিৎসক আছেন ৩০ হাজার ৩১১ জন। সেই হিসাবে দেশে ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তবে সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসকের ঘাটতি আছে সাড়ে ১১ হাজার।

বিস্তারিত...

আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

বিস্তারিত...

একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন, অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

বিস্তারিত...

প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ।

বিস্তারিত...

৩০ দিন পেরোলেই শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আপিলের সুযোগ নেই।

বিস্তারিত...

সবুজবাগে কাতার প্রবাসীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগ এলাকায় সিফাত নমে এক কাতার প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। সিফাতের বন্ধু মো. হাসান জানান, কিছুদিন আগে সিফাত কাতার থেকে দেশে আসেন। যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় তার বাসা। রোববার বিকেলে সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় তাকে কুপিয়ে খুন করা হয়।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারতের ট্রেন আবার চালুর উদ্যোগ, বৈঠক ৮ সেপ্টেম্বর

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী এই বৈঠক। সেখানে তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

বিস্তারিত...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৮৬–৯০ শতাংশে নিতে চায় সরকার : ববি হাজ্জাজ

দেশে ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিস্তারিত...

ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে না

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার শনাক্তকরণ থেকে ভোটের টাকা লেনদেন—নির্বাচনী প্রচারে ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধিতে ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। নতুন এ বিধিমালা ভঙ্গ করলে জেল-জরিমানের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিস্তারিত...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

উপজেলা নির্বাচন: পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই অপপ্রচারে কঠোর শাস্তি

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণার চেনা চিত্র এবার অনেকটাই বদলে যাচ্ছে। পোস্টার ঝোলানো থেকে শুরু করে মিছিল-শোডাউন, হেলিকপ্টারে প্রচারণা কিংবা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার—সবকিছুর ওপরই বসছে কড়া নিয়ন্ত্রণ। শুধু মাঠের প্রচারণাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট ছড়ালেও গুনতে হবে বড় মাশুল।

বিস্তারিত...

গুমের শাস্তি মৃত্যুদণ্ড, কোটি টাকা জরিমানা

গুমকে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে সর্বোচ্চ শাস্তির বিধান এবং মানবাধিকার সুরক্ষা জোরদারের লক্ষ্যে জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এ ছাড়া সম্পত্তি হস্তান্তরের পর দাতার আজীবন ভোগস্বত্ব সংরক্ষণের বিধান রেখে আরেকটি বিল পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলগুলো পাস করা হয়।

বিস্তারিত...

জার্মানি আবার যুদ্ধ চাইছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে রাশিয়ার কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের ঘটনাকে যুদ্ধ শুরু করতে চাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে মস্কো। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বার্লিন ‘আবারও যুদ্ধ চায়’।

বিস্তারিত...

প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসীদের নানা সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিততে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪