প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্র প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সম্প্রতি ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় এ আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্তমানে সাগরে আরো একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
জরুরি মেরামত, লাইন সংস্কার এবং সঞ্চালন লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা ছাঁটার কাজের সুবাদে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এলাকাভেদে কোথাও কোথাও একটানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হতে পারে গ্রাহকদের।
বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় পরিবার মামলা করবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মামলা করা বা না করার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন বাবা কে এম এনায়েতুল করিম।
রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এখন থেকে ইচ্ছেমতো যেকোনো সড়কে চলতে পারবে না এসব যান। নির্ধারিত জোন ও রুট মেনেই চলাচল করতে হবে। একই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ গতিসীমা, যাত্রী পরিবহনের সংখ্যা, চালকের বয়স, যানবাহনের নিবন্ধন, ফিটনেস, পার্কিং এবং ব্যাটারি চার্জিংয়ের নিয়ম।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের হত্যাকাণ্ডের সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতেই শাকিল হত্যার বিচার নিশ্চিত করা হবে।
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে।
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। চার সদস্যের কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (চাকরিচ্যুত) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে যুক্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতিমধ্যে ঘটনাস্থলের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় লাগা আগুনে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন প্রধানমন্ত্রী। এমনকি জাপানে অবস্থানেরও সুযোগ ছিল তার। তবে সেই সুযোগ গ্রহণ না করে সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তার দাবি, ঘটনাস্থলে কথা বলার সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করেন। এ সময় প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি (দীপ) সেখান থেকে পালিয়ে যান।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। বাজারে নতুন আলু, টমেটোসহ শীতকালীন নানা সবজির উপস্থিতি বাড়লেও দামের কারণে স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। বরং নতুন সবজির বাড়তি দাম এবং অন্যান্য নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে চাপে পড়েছেন সাধারণ মানুষ। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২২০ টাকায়। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই সদস্যরা নিয়ে গেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।