বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ভবিষ্যতে আকস্মিক গ্যাস সংকট মোকাবিলা এবং সংকটকালীন সময়ে শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, গ্যাসের সংকটে যাতে দেশের শিল্পকারখানাগুলো উৎপাদন ব্যাহত হওয়ার মুখে না পড়ে, সে লক্ষ্যেই সরকার একাধিক উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে আর ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পাইপলাইন স্থানান্তর ও ভাল্ভ স্থাপনের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বাসাবো, খিলগাঁও, মালিবাগসহ নয় এলাকায় টানা ৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ ও বিবাহসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি রোধ করা সহজ হবে। একই সঙ্গে জনগণ দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারি বর্ষণ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভারতের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়েরকৃত চেক ডিজঅনার মামলায় চেকে উল্লেখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে আপোস সম্পাদিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
আসন্ন স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) থার্ড টার্মিনাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারেও আশাবাদী সরকার। এদিকে, আজ থেকেই জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।
আগামী বছর হজের খরচ আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশের আইনের আওতায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরির উদ্দেশ্যে বিটিসিএল অফিসে ঢুকেছিলেন।