| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চেয়েছে অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৩:১৯:৩৩:অপরাহ্ন  |  ১২৬০ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চেয়েছে অধিদপ্তর
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছর ধরে ভবন নির্মাণ হয়নি এমন বিদ্যালয়ের হালনাগাদ তথ্য ও তালিকা জরুরিভিত্তিতে পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৩ মে) অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দেশের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অবকাঠামোগত নানা সমস্যা থাকা সত্ত্বেও পাঠদান কার্যক্রম চালু রয়েছে। তবে যেসব বিদ্যালয়ের ভবন অতি পুরাতন, ফাটলযুক্ত, ঝুঁকিপূর্ণ, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা কর্তৃপক্ষ কর্তৃক অকেজো ঘোষিত- সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ভবন বা অস্থায়ী টিনশেড কক্ষ রয়েছে, সেগুলোকেও নতুনভাবে নির্মাণযোগ্য (রিপ্লেসমেন্ট) হিসেবে উল্লেখ করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর ধরে কোনো নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের তথ্য আলাদাভাবে উল্লেখ করে জেলাভিত্তিক তালিকা সফট কপি (ই-মেইল) এবং হার্ড কপি উভয় মাধ্যমে পাঠাতে হবে। তালিকায় বিদ্যালয়ের ইএমআইএস কোড, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক সংখ্যা, শিফট ব্যবস্থা, ভবনের সংখ্যা, ব্যবহারযোগ্য কক্ষ, প্রয়োজনীয় কক্ষ সংখ্যা এবং সীমানা প্রাচীরের অবস্থ্ াএসব তথ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অনুলিপি প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪