বিশ্ব জাকের মঞ্জিল আটরশির দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমরা সবাই পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন হবে জাতি গঠনের নির্বাচন।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দা-এর কোপে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৫৩ হাজার টাকা।
গোপালগঞ্জে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড কুয়াশা এবং হাঁড়-কাপানো শীতে মানুষ কার্যত জুবু থুবু। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়
ময়মনসিংহের ভালুকায় দিপু দাসকে নির্মমভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিবির ইসলাম অনিককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অনিক দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলিয়েছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চে
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বুইক্কেছড়া ও পূর্ব জুর্গাছড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম. হেদায়েত হোসাইন লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফেনীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত নিবারণে গরম কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ভরসা হয়ে উঠেছে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ের ফুটপাত ও ভাসমান দোকান বা হকারদের বিক্রি করা পুরোনো ও নতুন গরম কাপড়।
চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী শেখ ফজল (৪২) কে এলোপাতাড়ি পিটিয়ে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার উপজেলার দলিল লেখক, জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘুষ বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শোকের দিনেও দুর্নীতির রাহুগ্রাস বন্ধ হয়নি তাঁর। রাত প্রায় ১১টা পর্যন্ত চলে ঘুষ গ্রহণ।
জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের সীমান্ত এলাকাগুলোতে। বরং এই ব্যবসায় জড়িত হয়েছে আরও খুচরা মাদক বিক্রেতা। মাদকের ওয়ারেন্টভুক্ত আসামিরাও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে করে এলাকাবাসী উদ্বিগ্ন।