| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:৫২:৪৭:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুল সংলগ্ন শাখাটির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই মো. কবিরের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোররাতে শাখাটির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, পিঙ্গলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি তিনিও শুনেছেন। তদন্তের জন্য পটিয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেছে।

ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. হাশেম জানান, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রথমে শাখাটিতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। নৈশপ্রহরীদের কারণে তা পারেনি। পরে আজ শনিবার ভোররাতে আবার এসে তারা বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের কিছু অংশ পুড়ে গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা একটি ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪