| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি শাহ্ জামান ও সাধারণ সম্পাদক রফিক মন্ডল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:৩৩:৪৩:অপরাহ্ন  |  ২১১ বার পঠিত
কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি শাহ্ জামান ও সাধারণ সম্পাদক রফিক মন্ডল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দিগন্তবাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্রের প্রতিনিধি রফিক মন্ডল।

কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন

সহ-সভাপতি: দৈনিক সংবাদের অশোক দে, দৈনিক সংগ্রাম ও Jtv Bangla-এর মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ রফিকুল ইসলাম এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণের কামাল হাওলাদার।

যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক নওরোজের মোঃ মাসুম বিল্লাহ।

সাংগঠনিক সম্পাদক: দৈনিক মাতৃজগতের মামুন হোসেন।

সহ-সাংগঠনিক সম্পাদক: দৈনিক মাতৃজগতের বাবুল হোসেন

অর্থবিষয়ক সম্পাদক: দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণীর এমএ খালেক।

প্রচার সম্পাদক: দৈনিক সমাচার দর্পণের মশিয়ার রহমান।

ক্রীড়া সম্পাদক: দৈনিক জনতা/ দৈনিক বাংলাবাজার পত্রিকা : রাম জোয়ার্দার।

নির্বাহী সদস্য: ডেইলি বাংলাদেশ টুডের বিমল ভৌমিক, সমাজের কথার মনোজ কুমার মালাকার, দৈনিক স্পন্দনের মোঃ আলমগীর কবীর, দৈনিক জনতার কথার হুমায়ুন কবির, দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টির মামুন হোসেন এবং দৈনিক বিপ্লবী বার্তার হৃদয় আহমেদ।

সদস্য: Jtv Bangla-এর শফিক হাসান, দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪-এর মোঃ হাসিবুল হাসান, দৈনিক রূপান্তর প্রতিদিনের সাব্বির হোসেন এবং দৈনিক আমাদের সময়ের খালেদুর রহমান।

নবগঠিত এ কমিটির মাধ্যমে কোটচাঁদপুরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪