| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নলছিটি থানার তৌহিদুজ্জামান সোহাগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৬:০৪:২০:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নলছিটি থানার তৌহিদুজ্জামান সোহাগ

বরিশাল প্রতিনিধি: ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন নলছিটি থানার চৌকস, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ। ২০২৬ সালের অক্টোবর মাসে অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোসাম্মৎ মেরিন সুলতানা, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের হাতে এ পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হওয়ায় ওসি তৌহিদুজ্জামান সোহাগ ঝালকাঠি জেলার পুলিশ সুপার, নলছিটি থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন নলছিটি থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এ সম্মান অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে নলছিটি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ওসি তৌহিদুজ্জামান সোহাগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪