চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমে গত এক বছরে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলে তিনি উল্লেখ করেন।
যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় অবস্থিত পুরোনো রেকর্ড ভবনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কালাজানি গ্রামে বিক্রি করা জমির দলিল হস্তান্তর না করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনে নীরব কিন্তু অবিচ্ছেদ্য এক নাম ফাতেমা বেগম। বাসভবন থেকে কার্যালয়, রাজপথ থেকে হাসপাতাল, কারাগার থেকে বিদেশ—দেড় দশকেরও বেশি সময় ধরে সব পরিস্থিতিতে তিনি ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। প্রচারের আলো এড়িয়ে নিরবে দায়িত্ব পালনই ছিল তাঁর পরিচয়।
কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় আটক শীতার্ত কয়েদিদের জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে হাজতখানার মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।
বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী নতুন পাঠ্যবই পেলেও মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বইবঞ্চিত থেকেছে। জেলার কোথাও এই দুই শ্রেণির কোনো পাঠ্যবই এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের মদন মোহন মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।
ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হয়রানির শিকার হচ্ছেন ৯০ বছর বয়সী বয়োবৃদ্ধ মন্তাজ বিশ্বাস। অভিযোগ উঠেছে, তার ভাই জীবদ্দশায় যে জমি বিক্রি করেছিলেন, সেই জমি নিয়ে এখন তার মৃত্যুর পর মামলার আসামি করা হয়েছে নিরীহ এই বৃদ্ধকে।
কুড়িগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন।
উপজেলায় নতুন বছরের প্রথম দিনে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে। ওই দিন উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কেজি স্কুল ও একটি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা এবং তিন দিনের শোক পালনের সরকারি আদেশ উপেক্ষা করে বিএনপি নেতার উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসভা ও বারোটি ইউনিয়নের মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বলে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লালাদ বিশ্বাস ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয়। পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।