নরসিংদীর শিবপুরে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরিদল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি নিখোঁজ হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের মেডিকেল উচ্চ শিক্ষায় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস্ (বিসিপিএস) এর সভাপতি অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
খুলনা নগরীতে থানার কাছেই দিনদুপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তিন ব্যক্তি। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশের টহল দল খুনিদের ধাওয়া করলেও তাদের আটক করতে পারেনি। প্রকাশ্য দিবালোকে থানার অদূরে এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের সুফল সরাসরি ১৯টি জেলার মানুষ এবং আশপাশের উপকারভোগীসহ মোট ২৪ জেলার মানুষ পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জি তার ফোন ধরছিলেন না, বিষয়টি তার স্ত্রী আমাকে (সুমন) জানান।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই কেজি গাঁজাসহ মা রহিমা বেগম (৫০) ও ছেলে আব্দুল করিমকে (২৮) আটক করেছে নৌ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লঞ্চঘাট এলাকায় সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা জব্দ করে। আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম ও ছেলে আব্দুল করিম।
চট্টগ্রাম নগরে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় আহত শিশু রাহাত (১০) মারা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জয়পুরহাটের কালাইয়ে সাহিত্য, সংগীত এবং প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট পুনরায় খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।
ইলিশের ভরা মৌসুম চলছে। স্থানীয় জেলেদের আহরিত ইলিশের পাশাপাশি দক্ষিণাঞ্চল ও চট্টগ্রাম থেকেও কিছু ইলিশ আসছে চাঁদপুর শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। এতে কিছুটা হলেও বেড়েছে মাছঘাটের কর্মব্যস্ততা। বর্তমানে প্রতিদিন স্থানীয় ও আমদানি করা মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ মণ ইলিশ কেনাবেচা হচ্ছে। গত বছরের তুলনায় এবার ইলিশের আমদানি খুব একটা কমেনি।