ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮০টি ইয়াবা বড়িসহ সিরাজুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু হয়েছে, সবাই যেন আশির দশকে ফিরে যেতে চাচ্ছে। এই সরকারকে দেখেও মনে হচ্ছে- তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে। আশির দশকে তো এমন গ্যাস-বিদ্যুৎ ছিল না। মনে হচ্ছে সরকারও সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। তবে আমরা বলব, সরকার ট্রেন্ডের সঙ্গে থাকুক, কিন্তু তা যেন ইতিবাচকভাবে হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও দিনভর নানা কর্মসূচি পালন করে জেলা মহিলা দল।
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেয়েছে যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শার্শা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনিয়ন পরিষদটি।
বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা হাবিবুল্লাহ খন্দকার। তিনি বলেন, তারা জুলুম, নির্যাতন, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। আমরা একটি সুন্দর শিক্ষাব্যবস্থা, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরিদর্শনকালে তিনি গুদামে সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ এবং ডিলারদের মধ্যে বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। এ সময় কৃষক পর্যায়ে যাতে সারের কোনো সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
শেরপুরে বিএডিসি সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, এ ১০ হাজার টাকা জরিমানা করেছে শেরপুর ভ্রাম্যমান আদালত । ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার পৌর শহরের শেরী ব্রীজ, এলাকায়
জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) দেওয়া শুরু হয়েছে।
তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়।
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ছিন্নভিন্ন হয়ে মাথা, হাত ও দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়।
সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ২০টি মামলার আসামি এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯। কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁও এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিএনপি নেতাকর্মীরা তাঁদের সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।