| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। সদর উপজেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর পৌর শহরে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলেও এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে জামায়াতের ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

বিস্তারিত...

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিস্তারিত...

সরকারের বরাদ্দের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি পছন্দ না হওয়ায় বিক্ষোভ করেছেন কর্মসূচিতে যোগ দিতে আগ্রহীরা ছাত্র-জনতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বিস্তারিত...

গভীর রাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধ

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। সোমবার (৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বাঁধের সবকটি স্পিলওয়ে খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান।

বিস্তারিত...

সাবেক সেনাপ্রধানের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ (৭৫) নিজের চক্ষুদান করে গেছেন।

বিস্তারিত...

বঙ্গবন্ধুর ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

ময়নাতদন্ত ছাড়াই সাবেক সেনাপ্রধানের মরদেহ হস্তান্তর

সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনে কার্যক্রম শুরু

চলতি বছর ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক। ওই প্রস্তাবটি সম্মেলনের মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়। এটি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

বিস্তারিত...

বেনাপোলে জামায়াতে ইসলামীর গণ মিছিল

জুলাই ২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণ মিছিল ও র‌্যালি বের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল শাখা। এ সময় জামায়াতে ইসলামপন্থী তাদের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

চাঁদপুরে দুই শহীদ স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন

গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ হন আজাদ সরকার ও ফরিদগঞ্জে শহীদ হন শাহাদাত হোসেন। এই দুই শহীদের স্মরণে পৃথক দুটি নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়ছে।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে : খায়ের ভূঁইয়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিস্তারিত...

রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট-এর মাতার মৃত্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার শোক

রোটারী ক্লাব অব বগুড়ার চার্টার প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব মাহবুবর রহমানের মাতা মনোয়ারা বেগম (৯০)-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রোটারী ক্লাব অব বগুড়া পরিবার।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

পদ্মার ভাঙন ঝুঁকিতে দৌলতদিয়ার ফেরিঘাট

বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গত সপ্তাহে ফেরিঘাট সংলগ্ন কয়েকটি বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়ার সবকটি ফেরিঘাট। এছাড়া ঘাট সংলগ্ন তিনটি গ্রাম, বাজার, মসজিদ, স্কুল, মাদরাসাসহ বহু স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪