| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৩:৪৫:৫৫:অপরাহ্ন  |  ২১৭২ বার পঠিত
বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে দেশে প্রবেশ করেন।

জানা গেছে, তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও বাংলাদেশে এসেছেন। তিনি বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। এরই মধ্যে প্রণয় ভার্মা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

চলতি বছরের এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। বর্তমানে তার বয়স ৭৫ বছর।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তার সুগভীর জ্ঞানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪