| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৫:০৪:৩৭:অপরাহ্ন  |  ২২০৫ বার পঠিত
ভাঙ্গায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সমন্বয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন এবং একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর।

নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্মার্ট কৃষি প্রকল্পের আওতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) ও এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ভাঙ্গা সরকারি কে এম কলেজ, ভাঙ্গা মহিলা কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী শামসুন্নেছা বালিকা বিদ্যালয়, হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম আব্দুর রশীদ মিয়া উচ্চ বিদ্যালয়, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, দেওড়া উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণকান্দা এস একাডেমি, জাঙ্গালপাশা হাজী আব্দুল মজিদ একাডেমি, পুলিয়া উচ্চ বিদ্যালয়, শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ, পূজারপুর শামসুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এবং ইকামাতে দ্বীন মডেল মাদ্রাসা। মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪