| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবক নিহত, আহত ৮

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৩:২১:৫৭:পূর্বাহ্ন  |  ১৮০২১ বার পঠিত
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি যুবক নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরুল আমিন (৪৪)। এ ঘটনায় আরও অন্তত ৮ বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, ৩ জুন সকালে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের নাগরিকসহ মোট ২২ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশের নুরুল আমিনও রয়েছেন। অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, দিল্লির ওই হোটেলে অবস্থানরত বাংলাদেশি পরিবার দুটি চিকিৎসার উদ্দেশ্যে নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে এসেছিল।

হাইকমিশন জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার সকালে ম্যাক্স হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও রোগীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছেন। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করে চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের নাগরিকসহ মোট ২২ জন প্রাণ হারান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪